
এদিকে বলিউডের সিনেমায় অভিনয়ের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন প্রিয়া। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন সঞ্জয় লীলা বানশালীর প্রতি তার অনুরাগের কথা। প্রিয়া বলেন, ‘সঞ্জয় স্যারের পদ্মাবৎ সিনেমাটিও দেখে ফেলেছি। আবার তার প্রেমে পড়েছি। তার কাজ করার ধরনটাই আমার খুব পছন্দের। তার সঙ্গে কাজ করতে পারটা হবে স্বপ্নপূরনের মত।’ এবার বলিউড সিনেমায় দেখা যেতে পারে প্রিয়াকে।
এ অভিনেত্রীর জনপ্রিয়তার কথা মাথায় রেখে নির্মাতারা প্রিয়াকে সিনেমায় নেয়ার পরিকল্পনা করছেন। ইতোমধ্যে কয়েকজন বলিউড নির্মাতা তাকে সিনেমায় চুক্তিবদ্ধ করার প্রস্তাবও দিয়েছেন বলে বলিউড সূত্রে জানা গেছে।
অবশ্য সঞ্জয় লীলার ম্যাগনাম ওপাস সিনেমাগুলোতে প্রিয়ার অভিনয়ের স্বপ্ন পূরণ হবে কি না সেটা ভবিষ্যতই বলে দেবে। তবে প্রিয়ার ভুবন ভুলানো চোখের কাজ ও হাসিতে যে মুগ্ধ অনেক পরিচালক তার ফোন নাম্বারে কল দিয়ে যাচ্ছেন সেটা অনেক ভারতীয় গণমাধ্যম সূত্রেই জানা গেছে।